দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

শনিবার শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়

শনিবার শপথ নেবেন বিজয়

ভারতের তামিলনাড়ু-তে রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথে সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

আরও পড়ুন, কলকাতা-দিল্লি ফ্লাইটে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে স্লোগান ‘তৃণমূল চোর’

থালাপতি বিজয়ের দলের সঙ্গে জোটে রয়েছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচটি দল মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পেয়েছে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও সমর্থনের প্রয়োজন ছিল।

আরও পড়ুন, ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

এর আগে থালাপতি বিজয় চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন। তিনি সরকার গঠনের দাবি জানালেও প্রথমদিকে প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন দেখাতে না পারায় তাকে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়নি। পরে জোটসঙ্গীদের সমর্থন নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা টিভিকেকে সমর্থন দিয়েছেন।

আরও পড়ুন, প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গে ফিরছে উপ-মুখ্যমন্ত্রীর পদ

থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তামিলনাড়ু ও ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই তারকার রাজনৈতিক উত্থান এখন দক্ষিণ ভারতের অন্যতম আলোচিত ঘটনা।

বিষয় : ভারত বিজয় শপথ সুপারস্টার থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

শনিবার শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারতের তামিলনাড়ু-তে রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথে সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

আরও পড়ুন, কলকাতা-দিল্লি ফ্লাইটে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে স্লোগান ‘তৃণমূল চোর’

থালাপতি বিজয়ের দলের সঙ্গে জোটে রয়েছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচটি দল মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পেয়েছে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও সমর্থনের প্রয়োজন ছিল।

আরও পড়ুন, ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

এর আগে থালাপতি বিজয় চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন। তিনি সরকার গঠনের দাবি জানালেও প্রথমদিকে প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন দেখাতে না পারায় তাকে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়নি। পরে জোটসঙ্গীদের সমর্থন নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা টিভিকেকে সমর্থন দিয়েছেন।

আরও পড়ুন, প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গে ফিরছে উপ-মুখ্যমন্ত্রীর পদ

থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তামিলনাড়ু ও ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই তারকার রাজনৈতিক উত্থান এখন দক্ষিণ ভারতের অন্যতম আলোচিত ঘটনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত