পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুন) রাজধানীর লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। রাজ্যপাল আর. এন. রবি তাঁদের শপথবাক্য পাঠ করান।শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকসহ সরকারের ও দলের শীর্ষ নেতারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন আমলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।আরও পড়ুন, পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে প্যারিসে সংঘর্ষজাতীয় গান ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে নবনির্বাচিত বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং সাইনিং ডেস্কে গিয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন করেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়া উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, স্বারদত মুখার্জি, ইন্দ্রনীল খাঁ এবং অশোক দিন্দা।আরও পড়ুন, দক্ষিণ লেবাননে উত্তেজনা চরমে, ঘেরাওয়ের মুখে নাবাতিয়েহঅনুষ্ঠানে মন্ত্রীদের পোশাকেও ছিল বাঙালিয়ানার ছাপ। অধিকাংশই ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি পরে শপথগ্রহণে অংশ নেন। শপথ শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকেই বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।সরকারি সূত্রে জানা যায়, ভৌগোলিক অঞ্চল ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি অভিজ্ঞ ও নবীন বিধায়কদের মধ্যে ভারসাম্য রেখে মন্ত্রিসভা সাজানো হয়েছে। নতুন সম্প্রসারণের পর পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। ২৯৪ সদস্যবিশিষ্ট বিধানসভায় সাংবিধানিক বিধান অনুযায়ী সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। ফলে ভবিষ্যতে আরও তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে।আরও পড়ুন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আস্থার সংকট চরমে: নেগার মরতাজাভিউল্লেখ্য, গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। পরে ১১ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাঁদের দপ্তর বণ্টন করা হয়। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন।