দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন।রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ নম্বর উপ-অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

আরও  পড়ুন, লঘুচাপের প্রভাবে ঝড়ের শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে তার পেশাজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মো. হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।বিচারিক জীবনে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও বিচারবিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারতও ভ্রমণ করেছেন বিচারপতি হাবিবুল গনি।নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও বিচারিক প্রজ্ঞা আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয় : বিচারপতি শপথ আপিল বিভাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন।রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ নম্বর উপ-অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

আরও  পড়ুন, লঘুচাপের প্রভাবে ঝড়ের শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে তার পেশাজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মো. হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।বিচারিক জীবনে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও বিচারবিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারতও ভ্রমণ করেছেন বিচারপতি হাবিবুল গনি।নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও বিচারিক প্রজ্ঞা আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত