দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারকে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল।তিনি বলেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ালে আইনের কোনো ব্যত্যয় হবে না—এমন মতামত সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

আরও  পড়ুন, ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।সে হিসেবে স্পিকারের যাবতীয় দায়িত্ব পালনের পাশাপাশি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের আয়োজন আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) হওয়ার কথা রয়েছে।

বিষয় : শপথ নতুন রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত স্পিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারকে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল।তিনি বলেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ালে আইনের কোনো ব্যত্যয় হবে না—এমন মতামত সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

আরও  পড়ুন, ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।সে হিসেবে স্পিকারের যাবতীয় দায়িত্ব পালনের পাশাপাশি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের আয়োজন আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) হওয়ার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত