দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির শপথ, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ সদস্য

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে সাতটায় দরবার হলে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। এরপরই নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার চার নতুন সদস্যকে শপথ পড়াবেন।জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করাবেন।বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে পৌঁছাবেন।

আরও পড়ুন. মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন

এরপর সেখানে আসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাঁরা সবাই দরবার হলে প্রবেশ করবেন।জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথের পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শপথ অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে আবারও জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন. ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ : নাহিদ ইসলাম

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান ৮৮ ভোট।রাষ্ট্রপতি হিসেবে শপথের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশের রাষ্ট্রীয় নেতৃত্ব।

বিষয় : শপথ রাষ্ট্রপতির বঙ্গভবনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির শপথ, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ সদস্য

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে সাতটায় দরবার হলে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। এরপরই নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার চার নতুন সদস্যকে শপথ পড়াবেন।জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করাবেন।বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে পৌঁছাবেন।

আরও পড়ুন. মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন

এরপর সেখানে আসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাঁরা সবাই দরবার হলে প্রবেশ করবেন।জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথের পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শপথ অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে আবারও জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন. ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ : নাহিদ ইসলাম

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান ৮৮ ভোট।রাষ্ট্রপতি হিসেবে শপথের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশের রাষ্ট্রীয় নেতৃত্ব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত