ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও প্রতারণা করছে। তার দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।তিনি বলেন, ‘স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।’
আরও পড়ুন, জামায়াতের বাইরে কওমি দলগুলোর পৃথক বলয় গঠনের চেষ্টা
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, দেশ সে ধরনের ভারসাম্যের দিকে এগোতে পারছে না।তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান তিনি। জনগণের কাছে একটি বার্তা দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করাই প্রার্থী দেওয়ার অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না হলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনপরিসরে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।
বিষয় : ফ্যাসিবাদী বিরোধীদলীয় কাঠামো

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন