ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বৃহস্পতিবার (৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়, তিনি ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেন।
আরও পড়ুন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির আশা এক সপ্তাহেই সিদ্ধান্ত
সংবাদ সম্মেলনে আহমেদ শরিফ চৌধুরী বলেন, “সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।” ‘মারকা-ই-হক’ নামক সামরিক অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন, ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলল পাকিস্তান সেনাবাহিনী
তিনি দাবি করেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উপস্থাপনের ভারতীয় বয়ান ‘ভেঙে পড়েছে’। তার ভাষায়, প্রমাণ ছাড়া পাকিস্তানকে জড়ানোর চেষ্টা করা হলেও তা গ্রহণযোগ্য হয়নি। আইএসপিআর প্রধান বলেন, ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা—বিশেষ করে সংখ্যালঘু ও কাশ্মীর ইস্যু—নিয়ে ব্যর্থ হয়ে অন্য দেশের ওপর দায় চাপাচ্ছে। তিনি আরও দাবি করেন, কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।
আরও পড়ুন, হরমুজ প্রণালী সংকটে চাপে যুক্তরাষ্ট্র, সমঝোতার পথ খুঁজছেন ট্রাম্প
সংবাদ সম্মেলনে তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনাও করেন। তার মতে, ভারতে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক প্রভাব বেড়ে গেছে, যা তিনি ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেন। এছাড়া তিনি ভারতীয় গণমাধ্যম ও তথ্যযুদ্ধ কৌশল নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, ‘মারকা-ই-হক’-এর পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী অভিযানে সফল হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিষয় : ভারত সেনাবাহিনী সংবাদ সম্মেলন

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন