দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ইরান যুক্তরাষ্ট্র চুক্তির আশা এক সপ্তাহেই সিদ্ধান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফার একটি সমঝোতা স্মারক এখন পর্যালোচনা করছে তেহরান। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তিতে আগ্রহী এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এমনকি তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, খুব দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।তবে 

একইসঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি হুঁশিয়ারি দেন, তেহরান চুক্তিতে রাজি না হলে আগের চেয়েও তীব্র বোমাবর্ষণ শুরু হতে পারে।অন্যদিকে ইরান এখনো সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনাধীন এবং শিগগিরই মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের অবস্থান জানানো হবে।ইরানের অভ্যন্তরে এই প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনাও দেখা গেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা 

আরো পড়ুন , গাজা ইস্যুতে ইইউকে সক্রিয় হওয়ার চাপ, স্পেন স্লোভেনিয়ার কড়া বার্তা

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি মার্কিন প্রস্তাবকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করা যায়নি, তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ–এর সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কূটনৈতিক সমাধানে ইরান প্রস্তুত। তবে জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।প্রস্তাবিত সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আটকে থাকা অর্থ ছাড় দেবে।বিশ্লেষকদের মতে, এই চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমতে পারে। তবে দুই দেশের পারস্পরিক অবিশ্বাস, ভিন্ন অবস্থান এবং আঞ্চলিক রাজনীতি এখনো বড় বাধা হয়ে রয়েছে।

বিষয় : ইরান যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরান যুক্তরাষ্ট্র চুক্তির আশা এক সপ্তাহেই সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ইরান যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফার একটি সমঝোতা স্মারক এখন পর্যালোচনা করছে তেহরান। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তিতে আগ্রহী এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এমনকি তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, খুব দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।তবে 

একইসঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি হুঁশিয়ারি দেন, তেহরান চুক্তিতে রাজি না হলে আগের চেয়েও তীব্র বোমাবর্ষণ শুরু হতে পারে।অন্যদিকে ইরান এখনো সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনাধীন এবং শিগগিরই মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের অবস্থান জানানো হবে।ইরানের অভ্যন্তরে এই প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনাও দেখা গেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা 

আরো পড়ুন , গাজা ইস্যুতে ইইউকে সক্রিয় হওয়ার চাপ, স্পেন স্লোভেনিয়ার কড়া বার্তা

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি মার্কিন প্রস্তাবকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করা যায়নি, তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ–এর সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কূটনৈতিক সমাধানে ইরান প্রস্তুত। তবে জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।প্রস্তাবিত সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আটকে থাকা অর্থ ছাড় দেবে।বিশ্লেষকদের মতে, এই চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমতে পারে। তবে দুই দেশের পারস্পরিক অবিশ্বাস, ভিন্ন অবস্থান এবং আঞ্চলিক রাজনীতি এখনো বড় বাধা হয়ে রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত