জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার, রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি হয়েছে।
আরও পড়ুন, ৫০ হাজার টাকার চুক্তিতে বিএনপি কর্মী সোহেল রানা হত্যা, আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামের মৃত কৈলাশ চন্দ্রের পুত্র কমল চন্দ্রের বাড়িতে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা এবং কাঁসার থালা-বাসন চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুন, ৫ মে স্মরণে হেফাজতের কর্মসূচি
এছাড়া একই রাতে দমদমা মহল্লায় পৌরসভার পুরাতন অফিস সংলগ্ন পাঁচবিবি ডিগ্রি কলেজের প্রভাষক ঈশিতা আকতারের বাসায়ও একই কায়দায় চুরি সংঘটিত হয়। সেখান থেকে চোরেরা এক ভরি স্বর্ণ, সাত ভরি রুপার গহনা, একটি ল্যাপটপ এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন