দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে মাদক প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

জয়পুরহাটের পাঁচবিবিতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসারে আয়োজন করা হয়েছে ৭১ সালের বাংলা স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক স্মৃতি নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট”। ঈদের তৃতীয় দিন শনিবার রাতে পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকায় মানিক স্মৃতি সংসদ”-এর আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে।আরও পড়ুন, মহেশপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণস্থানীয়ভাবে তরুণ ক্রীড়া সংগঠক ও পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি দীর্ঘদিন ধরে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।আরও পড়ুন, মাদারগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানাটুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা জনি, রেজাউল করিম লিঠু, সুমন কুণ্ডু মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহল্লাবাসী ও খেলোয়াড়রা।আরও পড়ুন, ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনএ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে হাসানুর রহমান রাব্বি বলেন, মাদক থেকে দূরে থাকার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা। খেলাধুলা যুব সমাজকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, যুবকদের নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পাঁচবিবিতে মাদক প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন