দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া-ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকার তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বুধবার (২২ এপ্রিল ২০২৬) এ তথ্য জানা যায়।

স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগ এবং সরেজমিনে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিষ্কাশিত হয়। কিন্তু শিরট্টি গ্রামের প্রভাবশালী আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে ইটের বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মৌজার মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন, বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ : ৬ মাস ১ মাসের সাজা প্রদান

শিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেলসহ একাধিক কৃষক জানান, এসব মাঠে আলু, তরমুজ, ধানসহ বিভিন্ন ফসল চাষ করা হয়। অতিবৃষ্টি হলে মাঠের পানি বের হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটি বন্ধ হয়ে গেলে কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুন, ঝিনাইদহ মাগুরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীম বলেন, আমি সরকারি নিয়ম মেনে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে বসতবাড়ি নির্মাণ করছি। এখানে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : জমি নির্মাণ কৃষক জয়পুরহাট পাঁচবিবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x