প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ
মোঃ মাসুম রেজা, , জয়পুরহাট (পাঁচবিবি) প্রতিনিধি: ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া-ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকার তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বুধবার (২২ এপ্রিল ২০২৬) এ তথ্য জানা যায়।স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগ এবং সরেজমিনে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিষ্কাশিত হয়। কিন্তু শিরট্টি গ্রামের প্রভাবশালী আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে ইটের বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মৌজার মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।আরও পড়ুন, বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ : ৬ মাস ১ মাসের সাজা প্রদানশিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেলসহ একাধিক কৃষক জানান, এসব মাঠে আলু, তরমুজ, ধানসহ বিভিন্ন ফসল চাষ করা হয়। অতিবৃষ্টি হলে মাঠের পানি বের হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটি বন্ধ হয়ে গেলে কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে।আরও পড়ুন, ঝিনাইদহ মাগুরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুএ বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীম বলেন, আমি সরকারি নিয়ম মেনে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে বসতবাড়ি নির্মাণ করছি। এখানে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত