রংপুর মহানগরীর হাজীরহাট থানায় একটি জমি দখলের অভিযোগে লিখিত আবেদন করা হয়েছে। অভিরাম শ্রী শ্রী সৎপবন চন্দ্র আশ্রমের মন্দির কমিটির পক্ষ থেকে করা এ অভিযোগে দাবি করা হয়েছে, পূর্বের কমিটির বিক্রিত জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে টিনের চালা নির্মাণ করা হয়েছে।আরও পড়ুন, চাল–পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক অসুস্থ, সিংড়ায় হাসপাতালে ভর্তিআবেদন সূত্রে জানা যায়, উপজেলার অভিরাম এলাকার বাসিন্দা শ্রী কমল চন্দ্র রায় (৪০) মন্দির কমিটির পক্ষে অভিযোগটি দায়ের করেন। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী কমিটি প্রায় ২.৭৭ একর জমি বিক্রি করে তার মধ্যে ৫ শতাংশ জমি ক্রয় করেন অনিতা রাণী। বর্তমানে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের স্ট্যাটাস বহাল আছে বলে দাবি করা হয়।আরও পড়ুন, কালিয়াকৈর চন্দ্রা মহাসড়কে হোটেলের আড়ালে নারী সিন্ডিকেটঅভিযোগে বলা হয়, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষ গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে বিকেলের দিকে জোরপূর্বক ওই জমিতে টিনের চালা নির্মাণ করে। এ সময় বাধা দিতে গেলে মন্দির কমিটির লোকজনকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত নির্মল চন্দ্র রায় বলেন এই জমিটা আমার ভাতিজা বিধান চন্দ্র ক্রয় করেন। জমিটা নিয়ে আদালতে মামলা মোগদ্দমা চলছে। আমার মেয়ের বিয়ে উপলক্ষে বাদ- বাজনা পাটির থাকার জায়গা না থাকায় সেখানে আমরা টিনের চালা উঠাই বিয়ে হলে আমরা টিনের চালা নামিয়ে ফেলবো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে।