চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।গত ১৮ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতারের পর আদালত এ আদেশ দেন। বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার কথা বলে ধাপে ধাপে মোট ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি অর্থ নেওয়া হয়।
আরো পড়ুন , বিয়ের সিদ্ধান্ত নিয়ে অনুশকার নতুন গুঞ্জন
এজাহারে বলা হয়, ২০১৯ সালে প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নেওয়া হয়। এরপর আরও কয়েক দফায় স্ট্যাম্প ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ গ্রহণ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, পরবর্তীতে টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়।এদিকে এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি বলেন, মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি সম্পূর্ণ তার পারিবারিক হলেও এ নিয়ে তার কোনো তথ্য জানা নেই।তিনি আরও বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
বিষয় : নির্মাণ আত্মসাত চিত্রনায়িকা

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন