অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ১১ জন।বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে প্যারাফিল্ড বিমানবন্দর-এ অবতরণের সময় একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্যাঙ্গারে আঘাত করে।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।এই দুর্ঘটনায় বিমানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
আরো পড়ুন , উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিশ্ব নিরাপত্তার বড় হুমকি দক্ষিণ কোরিয়া
এছাড়া হ্যাঙ্গারের ভেতরে থাকা ১১ জন কর্মী গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে রয়্যাল অ্যাডিলেড হাসপাতাল এবং সাতজনকে লায়েল ম্যাকইউইন হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর প্যারাফিল্ড বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।এদিকে, অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ডায়মন্ড ডিএ-৪২ মডেলের এই বিমানের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ক্যানবেরা ও ব্রিসবেন থেকে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন