দৈনিক সংবাদ দিগন্ত

গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক না করায় হাইকোর্টের রুল জারি

গৃহকর্মীদের জন্য কার্যকর নিয়ন্ত্রণ ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছেন। ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা বাস্তবায়নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

একই সঙ্গে রিটে উল্লেখিত সুপারিশ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। রুলে আইনসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন, চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর কারাগারে

রিট আবেদনকারী আইনজীবী খাদিজাতুল কোবরা জানান, রাজধানীতে গৃহকর্মীদের দ্বারা সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপর তিনি আইনি নোটিশ দিয়ে গৃহকর্মীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানান। পরে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানির পরই আদালত এই রুল জারি করেন।

আরও পড়ুন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তি

আইনজীবী আরও জানান, ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকায়—কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও—গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক করার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি।তিনি বলেন, অধ্যাদেশ অনুযায়ী সরকার চাইলে গেজেটের মাধ্যমে অন্যান্য এলাকাও অন্তর্ভুক্ত করতে পারে। কিন্তু এখনো কার্যকর বাস্তবায়ন হয়নি। আদালত রুলে জানতে চেয়েছেন, কেন এই আইন কার্যকর করা হবে না এবং কেন নির্দিষ্ট এলাকার পরিধি বাড়িয়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে না। এই রুলের ফলে গৃহকর্মী ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : রুল গৃহকর্মী নিবন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক না করায় হাইকোর্টের রুল জারি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

গৃহকর্মীদের জন্য কার্যকর নিয়ন্ত্রণ ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছেন। ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা বাস্তবায়নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

একই সঙ্গে রিটে উল্লেখিত সুপারিশ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। রুলে আইনসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন, চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর কারাগারে

রিট আবেদনকারী আইনজীবী খাদিজাতুল কোবরা জানান, রাজধানীতে গৃহকর্মীদের দ্বারা সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপর তিনি আইনি নোটিশ দিয়ে গৃহকর্মীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানান। পরে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানির পরই আদালত এই রুল জারি করেন।

আরও পড়ুন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তি

আইনজীবী আরও জানান, ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকায়—কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও—গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক করার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি।তিনি বলেন, অধ্যাদেশ অনুযায়ী সরকার চাইলে গেজেটের মাধ্যমে অন্যান্য এলাকাও অন্তর্ভুক্ত করতে পারে। কিন্তু এখনো কার্যকর বাস্তবায়ন হয়নি। আদালত রুলে জানতে চেয়েছেন, কেন এই আইন কার্যকর করা হবে না এবং কেন নির্দিষ্ট এলাকার পরিধি বাড়িয়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে না। এই রুলের ফলে গৃহকর্মী ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত