দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৩০ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ জুয়েল (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ জেলার কাদিরপুর এলাকার আঃ কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন সাহাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও  পড়ুন,‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

 তারা হলেন রমজান আলী (২৬) ও মোঃ আলামিন (২৪)। রমজান আলীর বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার চরমাদবপুর এলাকায় হলেও তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন। অপরদিকে আলামিনের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে এবং তিনি গাজীপুর সদর থানাধীন বিলাশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।এদিকে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বাছির উদ্দিন (৩০)-কেও গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : গ্রেফতার ডাকাতি অস্ত্র মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৩০ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ জুয়েল (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ জেলার কাদিরপুর এলাকার আঃ কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন সাহাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও  পড়ুন,‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

 তারা হলেন রমজান আলী (২৬) ও মোঃ আলামিন (২৪)। রমজান আলীর বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার চরমাদবপুর এলাকায় হলেও তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন। অপরদিকে আলামিনের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে এবং তিনি গাজীপুর সদর থানাধীন বিলাশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।এদিকে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বাছির উদ্দিন (৩০)-কেও গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত