দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে "অসময়ের বন্ধু" স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টায় কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ স্বাধীন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আল জাকারিয়া হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কাশেম। 

আরও  পড়ুন, মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন তালুকদার

এ সময় বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ হাফিজার রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামসুজ্জামান, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোজাহার হোসেন এবং কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরহাদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

বিষয় : স্বেচ্ছাসেবী শিক্ষা উপকরণ মেধাবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে "অসময়ের বন্ধু" স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টায় কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ স্বাধীন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আল জাকারিয়া হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কাশেম। 

আরও  পড়ুন, মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন তালুকদার

এ সময় বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ হাফিজার রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামসুজ্জামান, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোজাহার হোসেন এবং কোতোয়ালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরহাদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x