আরও পড়ুন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ফের রিমান্ডে
মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল চট্টগ্রাম থেকে মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামের একটি অস্ত্রের দোকানের মালিক। এর আগে ১৫ এপ্রিল আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়। নথি থেকে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে শরিফ ওসমান হাদি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে হামলার শিকার হন। পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন, বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরবর্তীতে শরিফ ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন