রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ১২ দিন কারাগারে থাকার পর ফের রিমান্ডে নেওয়া হয়েছে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরকে। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন, কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
আদালত ও মামলার সূত্রে জানা যায়, বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় চার দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন, বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড
এর আগে ২৯ মার্চ গভীর রাতে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক দফায় বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। দেলোয়ার হোসেন হত্যা মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে ২১ জুলাই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিষয় : রিমান্ড ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন