দৈনিক সংবাদ দিগন্ত

চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর কারাগারে

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনি-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির উপপরিদর্শক বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন, বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড

মামলার নথি অনুযায়ী, চিফ হুইপের একনিষ্ঠ কর্মী পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে একটি পোস্ট দেওয়া হয়।

আরও পড়ুন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তি

ওই পোস্টে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরা হয়। পরবর্তীতে একই আইডি থেকে বিভিন্ন সময়ে আরও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনা শেষে বাদী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

বিষয় : চিফ হুইপ কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম কারাগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনি-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির উপপরিদর্শক বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন, বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড

মামলার নথি অনুযায়ী, চিফ হুইপের একনিষ্ঠ কর্মী পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে একটি পোস্ট দেওয়া হয়।

আরও পড়ুন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তি

ওই পোস্টে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরা হয়। পরবর্তীতে একই আইডি থেকে বিভিন্ন সময়ে আরও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনা শেষে বাদী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত