দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন ঘোষণায় প্রতি লিটার জ্বালানির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রতিক্রিয়া।
আরও পড়ুন, “রোম পুড়লে নিরো হবো না স্বাস্থ্যখাত নিয়ে শফিকুর রহমানের কড়া সমালোচনা
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে, তখন দেশে মূল্য বাড়ানোর ঘোষণা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।
আরও পড়ুন, এনসিপিতে যোগের গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে, সরকার বলছে—বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় রাখতে এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী মূল্য সমন্বয় করা হবে।
বিষয় : জামায়াত জ্বালানি তেল মূল্য নির্ধারণ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন