দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি তেলের দামে বড় ধাক্কা: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা। আজ রবিবার থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে।আরো পড়ুন ,এসএসসি পরীক্ষায় কেন্দ্রের ২০০ গজে কঠোর নিষেধাজ্ঞা ডিএমপিরনতুন মূল্যতালিকা অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম বেড়ে হয়েছে ১৩০ টাকা প্রতি লিটার।এর আগে, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা।হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যার প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।এদিকে ভোক্তারা বলছেন, ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়।এখন দেখার বিষয়—এই নতুন দাম কতটা প্রভাব ফেলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

জ্বালানি তেলের দামে বড় ধাক্কা: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা