দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি

আবারও বাড়ল সোনার দাম

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়াকে মূল্য সমন্বয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আরও  পড়ুন, চিংড়ি রপ্তানিতে বাংলাদেশের বড় ধস: ১৪ বছরে কমেছে ৬২ শতাংশ

এর আগে বৃহস্পতিবার সোনার দাম এক লাফে ভরিতে ১০ হাজার টাকা বাড়ানো হয়েছিল। পরদিন কিছুটা কমলেও শনিবার আবারও নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস।অন্যদিকে রুপার বাজারেও এসেছে নতুন দাম। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতির ওপর নির্ভর করেই সামনে স্বর্ণের দাম আরও পরিবর্তিত হতে পারে।

বিষয় : সোনার দাম মূল্য নির্ধারণ সংগঠনটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়াকে মূল্য সমন্বয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আরও  পড়ুন, চিংড়ি রপ্তানিতে বাংলাদেশের বড় ধস: ১৪ বছরে কমেছে ৬২ শতাংশ

এর আগে বৃহস্পতিবার সোনার দাম এক লাফে ভরিতে ১০ হাজার টাকা বাড়ানো হয়েছিল। পরদিন কিছুটা কমলেও শনিবার আবারও নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস।অন্যদিকে রুপার বাজারেও এসেছে নতুন দাম। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতির ওপর নির্ভর করেই সামনে স্বর্ণের দাম আরও পরিবর্তিত হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত