দৈনিক সংবাদ দিগন্ত

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়াকে মূল্য সমন্বয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।আরও  পড়ুন, চিংড়ি রপ্তানিতে বাংলাদেশের বড় ধস: ১৪ বছরে কমেছে ৬২ শতাংশ এর আগে বৃহস্পতিবার সোনার দাম এক লাফে ভরিতে ১০ হাজার টাকা বাড়ানো হয়েছিল। পরদিন কিছুটা কমলেও শনিবার আবারও নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস।অন্যদিকে রুপার বাজারেও এসেছে নতুন দাম। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতির ওপর নির্ভর করেই সামনে স্বর্ণের দাম আরও পরিবর্তিত হতে পারে।

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি