দৈনিক সংবাদ দিগন্ত

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬২২ জন, নিহতদের ৩৭ শতাংশ

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬২২ জন

দেশজুড়ে গত মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।সংগঠনটির তথ্য অনুযায়ী, একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।সব মিলিয়ে মে মাসে সড়ক, রেল ও নৌপথে ৬৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন এবং আহত হয়েছেন এক হাজার ৬৯৬ জন।

আরও  পড়ুন, সচিবালয়ে লাল টেলিফোনের তামার তার চুরির ঘটনায় চোরাই ক্রেতা কারাগারে

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের প্রায় ৩৭ শতাংশ।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।দুর্ঘটনা কমাতে যাত্রী কল্যাণ সমিতি ১১টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, চালকদের উন্নত প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা অডিট এবং ফিটনেসহীন যানবাহন অপসারণ।

বিষয় : সড়ক দুর্ঘটনা দেশজুড়ে সংগঠনটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬২২ জন, নিহতদের ৩৭ শতাংশ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

দেশজুড়ে গত মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।সংগঠনটির তথ্য অনুযায়ী, একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।সব মিলিয়ে মে মাসে সড়ক, রেল ও নৌপথে ৬৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন এবং আহত হয়েছেন এক হাজার ৬৯৬ জন।

আরও  পড়ুন, সচিবালয়ে লাল টেলিফোনের তামার তার চুরির ঘটনায় চোরাই ক্রেতা কারাগারে

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের প্রায় ৩৭ শতাংশ।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।দুর্ঘটনা কমাতে যাত্রী কল্যাণ সমিতি ১১টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, চালকদের উন্নত প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা অডিট এবং ফিটনেসহীন যানবাহন অপসারণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত