দৈনিক সংবাদ দিগন্ত

হামলার পর চড়ল তেলের বাজার, অস্থিরতা বিশ্বজুড়ে

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে দীর্ঘদিনের স্থিতিশীলতা ও সমঝোতার আশাবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।আরও পড়ুন, ভোটের ফল মানতে নারাজ মমতা, মামলার পথে তৃণমূল!মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলার ঘোষণা দেওয়ার পর সেই আশাবাদ অনেকটাই কমে যায়।আরও পড়ুন, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলিএরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমে এসেছে।আরও পড়ুন, টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯ বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় এখনো বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব বজায় রয়েছে। এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমে এসেছে।

হামলার পর চড়ল তেলের বাজার, অস্থিরতা বিশ্বজুড়ে