আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল কেরোসিন পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নতুন দাম কার্যকর হবে সোমবার ২১ সেপ্টেম্বর থেকে।নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা। কেরোসিনের দাম হবে ১৫৫ টাকা। পেট্রল ১৬০ টাকা এবং অকটেন বিক্রি হবে ১৬৫ টাকা লিটারে।এর আগে ডিজেল ১১৫ টাকা কেরোসিন ১৩৫ টাকা পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন, কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন তদন্তে পাঁচ সদস্যের কমিটি
আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে প্রতিদিন লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৯ কোটি টাকা।লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।তবে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ও কৃষি খাতে ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য পরিবহন খরচও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
বিষয় : জ্বালানি তেল নতুন দাম জ্বালানি তেল

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন