দৈনিক সংবাদ দিগন্ত

বিদ্যুতের নতুন দাম আজ: বিকেলে ঘোষণা করবে বিইআরসি

দেশে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার ঘোষণা করা হবে আজ বুধবার। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে।বিইআরসি জানিয়েছে, বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে বিভিন্ন বিতরণ ও সঞ্চালন সংস্থার দেওয়া প্রস্তাব পর্যালোচনা এবং গণশুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জমা দেয়। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ সঞ্চালন মূল্যহার বৃদ্ধির আবেদন করে।আরও পড়ুন , পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক শুনানি বৃহস্পতিবারগত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন জানায়।বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।এখন বিকেলের ঘোষণার দিকে তাকিয়ে আছে সাধারণ গ্রাহক, শিল্পখাত এবং ব্যবসায়ীরা। নতুন মূল্যহার কার্যকর হলে বিদ্যুতের বিল ও উৎপাদন ব্যয়ে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও  পড়ুন , এক মামলায় জামিন পেলেন দীপু মনি, বাকি মামলায় হাইকোর্টের রুল

বিদ্যুতের নতুন দাম আজ: বিকেলে ঘোষণা করবে বিইআরসি