দৈনিক সংবাদ দিগন্ত

কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন তদন্তে পাঁচ সদস্যের কমিটি

হাওর এক্সপ্রেসের কোচে আগুন তদন্তে পাঁচ সদস্যের কমিটি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।রোববার রাতে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানায় রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র কয়েক মিনিটের মধ্যে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান জানান ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ।

আরও পড়ুন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 কমান্ড্যান্ট বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ পুড়ে গেছে। আগুন খুব দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে।প্রাথমিকভাবে আগুন লাগানোর ঘটনায় পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ কী ছিল ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এতে রেলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে।তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিষয় : হাওর এক্সপ্রেস কোচে আগুন পাঁচ সদস্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন তদন্তে পাঁচ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।রোববার রাতে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানায় রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র কয়েক মিনিটের মধ্যে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান জানান ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ।

আরও পড়ুন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 কমান্ড্যান্ট বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ পুড়ে গেছে। আগুন খুব দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে।প্রাথমিকভাবে আগুন লাগানোর ঘটনায় পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ কী ছিল ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এতে রেলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে।তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x