দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

কূটনৈতিক আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাত আপাতত থেমে যাওয়ায় বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। কূটনৈতিক সমাধানের আশা তৈরি হওয়ায় একদিনেই প্রায় ৫ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। লেনদেনের শুরুতে দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচেও নেমেছিল।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার কমে দাঁড়ায় ৮৪ দশমিক ৬৪ ডলারে।

আরও  পড়ুন, চট্টগ্রামে শিল্পায়নের নতুন অধ্যায়: এক লাখ কর্মসংস্থানের আশা নিয়ে যাত্রা শুরু সিইআইজেড

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আপাতত বন্ধ থাকায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তবে বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানেই থাকবে।

বিষয় : জ্বালানি তেল বিশ্ববাজার জ্বালানি তেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কূটনৈতিক আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাত আপাতত থেমে যাওয়ায় বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। কূটনৈতিক সমাধানের আশা তৈরি হওয়ায় একদিনেই প্রায় ৫ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। লেনদেনের শুরুতে দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচেও নেমেছিল।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার কমে দাঁড়ায় ৮৪ দশমিক ৬৪ ডলারে।

আরও  পড়ুন, চট্টগ্রামে শিল্পায়নের নতুন অধ্যায়: এক লাখ কর্মসংস্থানের আশা নিয়ে যাত্রা শুরু সিইআইজেড

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আপাতত বন্ধ থাকায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তবে বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানেই থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত