দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে জনদুর্ভোগ

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে দেশটিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টেড লিউ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ ধনকুবেররা লাভবান হলেও সাধারণ আমেরিকানরা জ্বালানির উচ্চমূল্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন, নিখোঁজের পর মিলল বৃষ্টির মরদেহের অংশ

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪.৩৯ ডলার। যুদ্ধ শুরুর আগে এই দাম ৩ ডলারের নিচে ছিল। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে মাসিক বাজেটে বড় ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ।

আরও পড়ুন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই পরিস্থিতি সাময়িক এবং মধ্যপ্রাচ্যে সংঘাত শেষ হলেই জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ওপর চাপ বজায় রাখা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও পারস্য উপসাগরে চলমান উত্তেজনা এবং সরবরাহ ব্যাহত হওয়ায় নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা খুবই কম।

বিষয় : ইরান জ্বালানি তেল জনদুর্ভোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে দেশটিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টেড লিউ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ ধনকুবেররা লাভবান হলেও সাধারণ আমেরিকানরা জ্বালানির উচ্চমূল্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন, নিখোঁজের পর মিলল বৃষ্টির মরদেহের অংশ

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪.৩৯ ডলার। যুদ্ধ শুরুর আগে এই দাম ৩ ডলারের নিচে ছিল। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে মাসিক বাজেটে বড় ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ।

আরও পড়ুন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই পরিস্থিতি সাময়িক এবং মধ্যপ্রাচ্যে সংঘাত শেষ হলেই জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ওপর চাপ বজায় রাখা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও পারস্য উপসাগরে চলমান উত্তেজনা এবং সরবরাহ ব্যাহত হওয়ায় নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা খুবই কম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত