যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দূতাবাস সূত্রে জানানো হয়, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন, ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সার সংকটের শঙ্কা : খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকির সতর্কবার্তা
দূতাবাস আরও জানায়, মিয়ামি-এর বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন, ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থবির: শীর্ষ নেতৃত্বে ভাঙন, পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে অপসারণের গুঞ্জন
উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টিও। পরে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
বিষয় : যুক্তরাষ্ট্র মরদেহ নিখোঁজ বৃষ্টি

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন