ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দিয়েছেন খোলামেলা স্বীকারোক্তি।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অল্প বয়সে আবেগতাড়িত হয়ে নেওয়া বিয়ের সিদ্ধান্ত ছিল তার জীবনের একটি বড় ভুল।তিনি বলেন, বিয়ে কখনোই তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল না। বরং ম্যাচিউরিটি না থাকায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।২০০৮ সালে জনপ্রিয় নায়ক Shakib Khan-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে প্রকাশ্যে আনেন তিনি।
আরো পড়ুন , ‘চিরাইয়া’ ঘিরে বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন বিতর্ক, আলোচনায় ভারতীয় সমাজ
তবে সেই সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা জুটির।ভবিষ্যতে নতুন করে বিয়ে করার পরিকল্পনা আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, এই মুহূর্তে তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।এদিকে ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, এসব নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না। বরং অনেক সময় তিনি এগুলো এড়িয়ে চলেন, কখনো কখনো উপভোগও করেন।নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন এই নায়িকা। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। তবে সময়ের সঙ্গে তিনি শিখেছেন ক্যামেরার সামনে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়।
বিষয় : সাক্ষাৎকার জনপ্রিয় ব্যক্তিগত

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন