দৈনিক সংবাদ দিগন্ত

শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার হোক জয়

ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস-এর একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর ভবিষ্যৎ পেশা নিয়ে ভিন্ন মত রয়েছে তারকা বাবা-মায়ের। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের ছেলে আব্রাম খান জয়ের। দীর্ঘ সময় গোপনে সংসার করার পর এক টেলিভিশন অনুষ্ঠানে সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস।আরও পড়ুন, বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন, ‘একজন ছিল, সেও ভেগে গেছে’সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে জয়ের ভবিষ্যৎ পেশা সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘বাবা (শাকিব খান) বরাবরই চায় জয় নায়ক হোক।’আরও পড়ুন, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুতবে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমি ছেলেকে একদমই নায়ক দেখতে চাই না।’ অপু বিশ্বাস জানান, তার মা যেমন জয়কে ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলেন, তিনিও সেই ইচ্ছাই পোষণ করেন। তিনি বলেন, ‘আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।’আরও পড়ুন, গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাসতবে জয়ের নিজের পছন্দ এখনও স্থির হয়নি বলেও জানান তিনি। অপু বিশ্বাসের ভাষ্য, কখনো জয় বলে সে নায়ক হবে, কখনো গায়ক, কখনো ডাক্তার, আবার কখনো ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলে। অভিনেত্রী বলেন, ‘এখনও সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার জন্য ভালো হবে। ওর বয়স এখন মাত্র সাড়ে ৯ বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ভবিষ্যতে সে কী হতে চায়, সেটা আমাকে জানাতে পারবে।’

শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার হোক জয়