দৈনিক সংবাদ দিগন্ত

বদলে যাওয়া ক্যাটরিনা

বদলে যাওয়া ক্যাটরিনা
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সরাসরি এসব কটাক্ষের জবাব দেননি তিনি। বরং মাতৃত্বের পর সৌন্দর্য ও সুস্থতা নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী।এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চা ও জীবনযাপন নিয়ে কথা বলেন ক্যাটরিনা। তার মতে, সুন্দর দেখানোর চেয়ে নিজের ভেতর থেকে ভালো থাকাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ।ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডের মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। তবে সময়ের সঙ্গে সুন্দর থাকার ধারণা তার কাছে বদলে গেছে।

আরও  পড়ুন, অস্বস্তিকর দৃষ্টির শিকার তামান্না 

ক্যাটরিনা জানান, শরীরের যত্নে তিনি সুষম খাবার ও নিয়মিত সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধ্যানও তার দৈনন্দিন জীবনের অংশ।সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক আলোতে থাকা এবং দিনের প্রথম এক ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকার অভ্যাস রয়েছে বলেও জানান অভিনেত্রী।তার ভাষ্য অনুযায়ী, সুস্থ বোধ করার প্রভাব শুধু আত্মবিশ্বাসে নয় বরং ত্বক ও বাইরের চেহারাতেও পড়ে।সন্তান জন্মের পর তার ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের মেকআপ ব্র্যান্ড কে বিউটির কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

বিষয় : সাক্ষাৎকার মন্তব্যে কটাক্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বদলে যাওয়া ক্যাটরিনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সরাসরি এসব কটাক্ষের জবাব দেননি তিনি। বরং মাতৃত্বের পর সৌন্দর্য ও সুস্থতা নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী।এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চা ও জীবনযাপন নিয়ে কথা বলেন ক্যাটরিনা। তার মতে, সুন্দর দেখানোর চেয়ে নিজের ভেতর থেকে ভালো থাকাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ।ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডের মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। তবে সময়ের সঙ্গে সুন্দর থাকার ধারণা তার কাছে বদলে গেছে।

আরও  পড়ুন, অস্বস্তিকর দৃষ্টির শিকার তামান্না 

ক্যাটরিনা জানান, শরীরের যত্নে তিনি সুষম খাবার ও নিয়মিত সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধ্যানও তার দৈনন্দিন জীবনের অংশ।সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক আলোতে থাকা এবং দিনের প্রথম এক ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকার অভ্যাস রয়েছে বলেও জানান অভিনেত্রী।তার ভাষ্য অনুযায়ী, সুস্থ বোধ করার প্রভাব শুধু আত্মবিশ্বাসে নয় বরং ত্বক ও বাইরের চেহারাতেও পড়ে।সন্তান জন্মের পর তার ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের মেকআপ ব্র্যান্ড কে বিউটির কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বদলে যাওয়া ক্যাটরিনা
0:00 0:00
1.0x