ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন, ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা ও শপথ
এতে সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি।সাক্ষাৎকারের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের পর নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিষয় : সাক্ষাৎকার নারী আসনে মনোনয়নপ্রত্যাশী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন