বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিচ্ছেদের গুঞ্জন।গত কয়েকদিন ধরে নেটিজেনদের মধ্যে আলোচনা, চার বছরের সংসারে নাকি দূরত্ব তৈরি হয়েছে এই দম্পতির মধ্যে।গুঞ্জনের সূত্রপাত হয় মূলত সোশ্যাল মিডিয়ার কিছু পরিবর্তনকে কেন্দ্র করে। মৌনী রায় নিজের প্রোফাইল থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে ফেলেন। পাশাপাশি তিনি স্বামী সুরজকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করেন।আরও পড়ুন , নতুন ফটোশুটে ‘কিলার লুক’-এ দীঘিএরপরই সুরজ নাম্বিয়ার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এতে গুঞ্জন আরও জোরালো হয়।এদিকে অভিনেত্রী দিশা পাটানি নাকি সুরজ নাম্বিয়ারকে তার ফলো তালিকা থেকে সরিয়ে দিয়েছেন—এমন দাবিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর থেকেই তৃতীয় ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা নিয়েও শুরু হয় আলোচনা।এছাড়া সুরজ নাম্বিয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে এসবের কোনোটিই এখনো নিশ্চিত নয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌনী রায় বা সুরজ নাম্বিয়ার—কেউই এখন পর্যন্ত বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।আরও পড়ুন , হাইকোর্টে জয়ার রিট