বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সময়ের সঙ্গে বদলে ফেলেছেন নিজের কাজের দর্শন। ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক চলচ্চিত্রে বেশি দেখা না গেলেও এখন চরিত্র নির্বাচন থেকে শুরু করে কাজের ধরনে এনেছেন বড় পরিবর্তন। বর্তমানে কাজের সংখ্যা নয়, বরং চরিত্রের গভীরতা এবং ব্যক্তিগত তৃপ্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।”ভারতীয় এই অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতে অন্যকে খুশি করার জন্য কিংবা বিভিন্ন বাস্তবতার কারণে এমন অনেক কাজ করেছেন, যেগুলো হয়তো তার একান্ত ব্যক্তিগত পছন্দের ছিল না। তবে এখন তিনি সচেতনভাবেই এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা একজন শিল্পী হিসেবে তাকে আনন্দ ও তৃপ্তি দেয়।সোনাক্ষী বলেন, “এটা শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের কাজ করেছি। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। কিন্তু এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।”
আরও পড়ুন, জীবন কোনোদিনই সরল ছিল না
সাম্প্রতিক সময়ে ‘দাহাড়’-এ একজন পুলিশ কর্মকর্তা, ‘হীরামান্ডি’-তে এক তবায়েফ এবং অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন ছবি ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।নতুন কাজ ‘সিস্টেম’ নিয়েও দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। তার ভাষায়, “আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।”ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করেন। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, “আমি তাকে ফোন করে বলেছিলাম, তুমি তো আমার ওপর অনেক চাপ বাড়িয়ে দিলে! তবে এমন দুই অসাধারণ অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে সত্যিই ভালো লাগে।”অভিনয়ের পাশাপাশি ফ্যাশন রুচিতেও এসেছে পরিবর্তন। একসময় কালো রঙের পোশাকই ছিল তার সবচেয়ে পছন্দের। তবে এখন গ্রীষ্মের তীব্র গরমে সাদা, নীল ও অন্যান্য হালকা রঙের সুতির ও ঢিলেঢালা পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন