দৈনিক সংবাদ দিগন্ত

দারুণ গল্প ও নির্মাণে দর্শক : মাহি

সামিরা খান মাহি। ভার্সেটাইল অভিনেত্রী। এ সময়ে নাটক ও ওটিটিতে দাপটের সঙ্গে কাজ করছেন। সম্প্রতি তিনি শেষ করেলেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ। এটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। বেশ কয়েকজন মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়েছে এই সিরিয়াল। মাহি বলেন, ‘সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।’ এদিকে, মাহি গত কিছুদিনে শেষ করেছেন প্রায় হাফ ডজন একক নাটকের কাজ। এসব নাটকে জুটি বেঁধে কাজ করেছেন মুশফিক আর ফারহান ও আরশ খানের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ। এর মধ্যে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। মাহি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মাহির বড় পর্দায় অভিষেক নিয়ে তার ভক্তরা বেশ কৌতূহলী। আরো পড়ুন , আশাবাদী তুষিএকাধিকবার তার সিনেমায় অভিনয় করার বিষয়ে আলোচনাও হয়েছে। তবে মাহি এবার সাফ জানিয়ে দিলেন, আপাতত সিনেমা নিয়ে তার চিন্তা নেই। সেটা কেন? তিনি বলেন, “আমি নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে ভালো আছি।এর ছোটখাটো দৃশ্যও দর্শক মনে দারুণভাবে আঁচড় কাটতে পারে, মুগ্ধতা আচ্ছন্ন করতে পারে, একইভাবে ভাবনার অতলেও ডুবিয়ে নিতে পারে। তাই সিনেমার জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত না করা পর্যন্ত বড় ক্যানভাসে নিজেকে দেখাতে চাই না। যদিও এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু বেশির ভাগই ছিল বোল্ড লুক আর ভায়োলেন্সের গল্প। তাই প্রস্তাবে সাড়া দিইনি। শুধু তাই নয়, ‘খুশবু’ নাটক দেখার পর ভক্ত, অনুরাগীদের অনেকে চাইছেন সিনেমায় অভিনয় করি। তাদের মতো এ নাটকের ‘খুশবু’ নামে সিনেমায় নায়িকার চরিত্রটি অনেকটা বাস্তব হয়ে ধরা দিয়েছে। আমার ডান্স পারফরম্যান্স দেখেও অনেকে বলেছে, আমার অবশ্যই সিনেমায় আসা উচিত। কিন্তু যে যা-ই বলুক, আমি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত নই।”

দারুণ গল্প ও নির্মাণে দর্শক : মাহি