পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের অনন্য মুন্সিয়ানা। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউডেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এই গুণী অভিনেত্রী। এবার প্রকাশ পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার।শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ট্রেলার শেয়ার করেন জয়া আহসান। একই সঙ্গে জীবনের জটিল সম্পর্ক ও নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে একটি আবেগঘন বার্তাও দেন তিনি।পোস্টে জয়া লেখেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”সম্পর্কের নানা মাত্রা তুলে ধরে তিনি আরও লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন এক দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”
আরও পড়ুন, ডিভোর্স হয়নি, এখনও বিবাহিত: নীলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তৃণা
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান এবং ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া সেই সিনেমার ধারাবাহিকতায় এবার আসছে এর দ্বিতীয় কিস্তি।নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, “‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।”গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।প্রথম কিস্তির মতো নতুন এই অধ্যায়ও দর্শকের হৃদয়ে কতটা সাড়া ফেলতে পারে, তা জানতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
বিষয় : উপস্থিতি অর্ধাঙ্গিনী দক্ষতার স্বাক্ষর

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন