দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নে যোগাযোগ জরুরি: সাবেক বিসিবি কর্মকর্তা

ভারতের একটি মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। একই সাথে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্ক নিয়ে তার চিন্তা প্রকাশ করেন।

প্রথমেই আশরাফুল হক তামিম ইকবালের বোর্ড সভাপতি হওয়ার ইতিবাচক দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, “এটি একটি ভালো সিদ্ধান্ত। তবে এটি একটি আদর্শ সময় নয়। ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড পরিচালনা করলে ভালো হয়।" আমি একজন আশাবাদী মানুষ। আমি ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরও পড়ুন, বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ফিটনেস টেস্টে নেইমার

কিন্তু ভারতে খেলতে না যাওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আলোকে সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর আমিনুল ইসলামের বোর্ড ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল। কিন্তু সেই বোর্ড আর নেই। তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাস বিসিবিকে পরিচালনা করবে। নির্বাচনের পর ভারতের সাথে সম্পর্ক কিছুটা ভালো হয়েছে বলে মনে করেন আশরাফুল হক।

আরও পড়ুন, মিরপুর ও চট্টগ্রাম ম্যাচের টিকিট অনলাইনে সর্বনিম্ন ২০০ টাকা

এছাড়াও প্রশাসনিক অভিজ্ঞতা নেই এমন তামিম ইকবালের জন্য তার পরামর্শ হলো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞদের সাথে কথা বলা। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল হক। তিনি বলেন, “হ্যাঁ, আমি মনে করি সফরটি হবে। ভারতীয় বোর্ডের সাথে যোগাযোগ করা প্রয়োজন। বাংলাদেশের মতো একটি ক্রিকেট দেশ ভারতের মতো একটি শক্তিশালী দেশের সমর্থন ছাড়া থাকতে পারে না। যদি ভারত বাংলাদেশ সফর না করে তবে এটি বিসিবির জন্য ভালো হবে না।" আইপিএল সম্প্রচার ইস্যুতেও কথা বলেন আশরাফুল হক। তিনি বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন যে মোস্তাফিজুর রহমানের সঙ্গে যা ঘটেছে, তা ঠিক হয়নি।

বিষয় : ভারত সাক্ষাৎকার তামিম ইকবাল আশরাফুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নে যোগাযোগ জরুরি: সাবেক বিসিবি কর্মকর্তা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের একটি মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। একই সাথে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্ক নিয়ে তার চিন্তা প্রকাশ করেন।

প্রথমেই আশরাফুল হক তামিম ইকবালের বোর্ড সভাপতি হওয়ার ইতিবাচক দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, “এটি একটি ভালো সিদ্ধান্ত। তবে এটি একটি আদর্শ সময় নয়। ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড পরিচালনা করলে ভালো হয়।" আমি একজন আশাবাদী মানুষ। আমি ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরও পড়ুন, বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ফিটনেস টেস্টে নেইমার

কিন্তু ভারতে খেলতে না যাওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আলোকে সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর আমিনুল ইসলামের বোর্ড ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল। কিন্তু সেই বোর্ড আর নেই। তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাস বিসিবিকে পরিচালনা করবে। নির্বাচনের পর ভারতের সাথে সম্পর্ক কিছুটা ভালো হয়েছে বলে মনে করেন আশরাফুল হক।

আরও পড়ুন, মিরপুর ও চট্টগ্রাম ম্যাচের টিকিট অনলাইনে সর্বনিম্ন ২০০ টাকা

এছাড়াও প্রশাসনিক অভিজ্ঞতা নেই এমন তামিম ইকবালের জন্য তার পরামর্শ হলো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞদের সাথে কথা বলা। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল হক। তিনি বলেন, “হ্যাঁ, আমি মনে করি সফরটি হবে। ভারতীয় বোর্ডের সাথে যোগাযোগ করা প্রয়োজন। বাংলাদেশের মতো একটি ক্রিকেট দেশ ভারতের মতো একটি শক্তিশালী দেশের সমর্থন ছাড়া থাকতে পারে না। যদি ভারত বাংলাদেশ সফর না করে তবে এটি বিসিবির জন্য ভালো হবে না।" আইপিএল সম্প্রচার ইস্যুতেও কথা বলেন আশরাফুল হক। তিনি বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন যে মোস্তাফিজুর রহমানের সঙ্গে যা ঘটেছে, তা ঠিক হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত