বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে।সব টিকিট অনলাইনে পাওয়া যাবে এবং দর্শকদের গোমবি সিবিসি টিকিট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।মিরপুর ও চট্টগ্রাম—দুই ভেন্যুতেই সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা, নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা।
আরো পড়ুন , বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ফিটনেস টেস্টে নেইমার
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডসহ ক্লাব হাউসের আসন ৬০০ টাকায় পাওয়া যাবে। ইন্টারন্যাশনাল গ্যালারি ও সাউথ লাউঞ্জের টিকিট ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকা।চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা। শহীদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন ২৫০০ টাকায় বিক্রি হবে।আগেই ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে, যার শেষ ম্যাচ ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন