দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ফিটনেস টেস্টে নেইমার

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল তারকা নেইমার

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল তারকা নেইমারকে নিজের ফিটনেস প্রমাণ করতে দুই মাসের সময়সীমা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে শতভাগ ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারলে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হবে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের জন্য।২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।তবে সাম্প্রতিক সময়ে ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরে তিনি ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দিয়েছেন।

আরো পড়ুন , মেসির শক্তিশালী শটে ভেঙে গেল ক্যামেরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার

কোচ আনচেলত্তি বলেন, বিশ্বকাপের পরিকল্পনায় এখনও নেইমার আছেন, তবে তাকে নিয়মিত পারফর্ম করে যেতে হবে।তিনি আরও বলেন, “নেইমার একজন অসাধারণ খেলোয়াড়, তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে ধারাবাহিকতা ও ফিটনেস ধরে রাখতে হবে।”এর আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের পরাজিত ম্যাচে গ্যালারি থেকে নেইমারের পক্ষে স্লোগান শোনা গেলেও কোচ বলেন, দলের বর্তমান খেলোয়াড়দের নিয়েই এখন মনোযোগ দিতে হবে।আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।

বিষয় : বিশ্বকাপ ব্রাজিল পারফরম্যান্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ফিটনেস টেস্টে নেইমার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল তারকা নেইমারকে নিজের ফিটনেস প্রমাণ করতে দুই মাসের সময়সীমা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে শতভাগ ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারলে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হবে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের জন্য।২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।তবে সাম্প্রতিক সময়ে ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরে তিনি ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দিয়েছেন।

আরো পড়ুন , মেসির শক্তিশালী শটে ভেঙে গেল ক্যামেরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার

কোচ আনচেলত্তি বলেন, বিশ্বকাপের পরিকল্পনায় এখনও নেইমার আছেন, তবে তাকে নিয়মিত পারফর্ম করে যেতে হবে।তিনি আরও বলেন, “নেইমার একজন অসাধারণ খেলোয়াড়, তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে ধারাবাহিকতা ও ফিটনেস ধরে রাখতে হবে।”এর আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের পরাজিত ম্যাচে গ্যালারি থেকে নেইমারের পক্ষে স্লোগান শোনা গেলেও কোচ বলেন, দলের বর্তমান খেলোয়াড়দের নিয়েই এখন মনোযোগ দিতে হবে।আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত