দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ঢাকা মহানগরসহ দেশের সকল মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। (৩১ মার্চ) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানিয়ে বলেন, “এ হঠকারী সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে প্রয়োজন হলে বিশেষ বরাদ্দ দিয়ে নিয়মিত সশরীরে পাঠদান চালু রাখতে হবে।”

আরো পড়ুন , এনসিপির মুখপাত্রের নামে ভাইরাল মন্তব্যটি মিথ্যা : আসিফ মাহমুদ

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অদূরদর্শী। সরকারের দাবি অনুযায়ী দেশে জ্বালানি সংকট নেই, অথচ শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন ক্লাসে বাধ্য করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছেন।নেতৃবৃন্দ আরও বলেন, করোনাকালের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে ছেদ ঘটায়, ইন্টারনেট ও ডিভাইসের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী শিখন কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হন। একই সঙ্গে স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ডিভাইস আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়েন।

বিষয় : প্রতিবাদ ছাত্রশিবির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা মহানগরসহ দেশের সকল মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। (৩১ মার্চ) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানিয়ে বলেন, “এ হঠকারী সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে প্রয়োজন হলে বিশেষ বরাদ্দ দিয়ে নিয়মিত সশরীরে পাঠদান চালু রাখতে হবে।”

আরো পড়ুন , এনসিপির মুখপাত্রের নামে ভাইরাল মন্তব্যটি মিথ্যা : আসিফ মাহমুদ

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অদূরদর্শী। সরকারের দাবি অনুযায়ী দেশে জ্বালানি সংকট নেই, অথচ শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন ক্লাসে বাধ্য করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছেন।নেতৃবৃন্দ আরও বলেন, করোনাকালের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে ছেদ ঘটায়, ইন্টারনেট ও ডিভাইসের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী শিখন কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হন। একই সঙ্গে স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ডিভাইস আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়েন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত