ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে জামায়াতে ইসলামী। তবে নতুন এ রাজনৈতিক অবস্থানে যাওয়ার কয়েক মাসের মধ্যেই দলটি একাধিক বিতর্কের মুখে পড়েছে। ভিডিওকাণ্ড, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ এবং জোট রাজনীতির টানাপোড়েন—এই তিন ইস্যু এখন আলোচনার কেন্দ্রে।সবচেয়ে আলোচিত ঘটনা সাতক্ষীরা-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর দলটি তাকে বহিষ্কার করে। জামায়াত বলছে, বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, সাংগঠনিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হয়েছে।এর আগে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব সব এমপিকে লিখিত নির্দেশনায় আত্মীয়স্বজন,
আরও পড়ুন, পদযাত্রা শেষে হামলার অভিযোগ, মাঠে নামছে এনসিপি
পিএ, পিএস বা তাদের পরিবারের জন্য কোনো ধরনের সরকারি বরাদ্দে সুপারিশ না করার নির্দেশ দেয়।সংসদের বাইরে জোট রাজনীতিতেও নতুন চাপ তৈরি হয়েছে। কওমিভিত্তিক নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর ১১-দলীয় জোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে।দলীয় নেতৃত্বের ভাষ্য, প্রধান বিরোধী দল হওয়ার পর জনপর্যবেক্ষণ বেড়েছে। তাই নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় সংসদীয় শক্তি হিসেবে জামায়াত এখন সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক পরিপক্বতা এবং জনআস্থা ধরে রাখার কঠিন পরীক্ষার মুখোমুখি।
বিষয় : বিরোধী দল নতুন রাজনৈতিক তিন চ্যালেঞ্জ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন