দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও

দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন।রোববার রাতে উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।পরিবারের অভিযোগ অনুযায়ী প্রায় আড়াই বছর আগে ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ পরিবারের।

আর ও পড়ুুন , নারায়ণগঞ্জে হাইকোর্টের নির্দেশে ইসলামী রীতিতে বিল্লালের দাফন

রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সুমিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পুলিশ জানিয়েছে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : স্ত্রীকে হত্যা স্বামী উধাও লাখ টাকা যৌতুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন।রোববার রাতে উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।পরিবারের অভিযোগ অনুযায়ী প্রায় আড়াই বছর আগে ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ পরিবারের।

আর ও পড়ুুন , নারায়ণগঞ্জে হাইকোর্টের নির্দেশে ইসলামী রীতিতে বিল্লালের দাফন

রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সুমিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পুলিশ জানিয়েছে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত