দৈনিক সংবাদ দিগন্ত

দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন।রোববার রাতে উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।পরিবারের অভিযোগ অনুযায়ী প্রায় আড়াই বছর আগে ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ পরিবারের।আর ও পড়ুুন , নারায়ণগঞ্জে হাইকোর্টের নির্দেশে ইসলামী রীতিতে বিল্লালের দাফনরোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সুমিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পুলিশ জানিয়েছে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও