হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। বুধবার দেশব্যাপী এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।এনসিপির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে দলটির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলটির দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে তাদের নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে সাংবাদিক ও এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন, আসি আসি বলে আর ফিরবে না’ শেখ হাসিনাকে ইঙ্গিত হাসনাতের
এনসিপি অভিযোগ করেছে, এই হামলার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।“সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।”দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে হামলার অভিযোগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
বিষয় : নাগরিক পার্টি বিক্ষোভ সমাবেশ পদযাত্রা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন