২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে যে নৃশংসতা চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো হত্যাকাণ্ডের বিচার উপেক্ষিত থাকা উচিত নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও হত্যার কোনো স্থান থাকতে পারে না।আরও পড়ুন, চট্টগ্রামের আলোচিত জোড়া খুন ও বাবলা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমনগঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন,উপজেলা জামায়াতের সাবেক আমির শফিকুল ইসলাম, আবদুল গনি, জামায়াত নেতা মাওলানা রোকনউজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাপতির বক্তব্যে মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অতীতের রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাবে। সমাবেশটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।